শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৯:০৫ পিএম, ২০২৪-০৮-২৯
রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান (এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি) অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনসহ দুস্থ/অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য মানবিক সহায়তাসহ সর্বমোট ১,২৮,০০০.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited